বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সাড়ে ৬কোটি টাকা ব্যয়ে পিসি গার্ডার ব্রীজ উদ্বোধন করেন-পার্বত্য প্রতিমন্ত্রী 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার বীজিতলা বাজার খাগড়াছড়ি সদর হেডকোয়ার্টার (বটতলী) এলাকায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চেংগী নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খাগড়াছড়ি এলজিইডির বাস্তবায়নে নবনির্মিত   ৯৬ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ মে) দুপুরের দিকে বীজিতলা বাজার সংলগ্ন চেঙ্গীনদীর উপরে  নবনির্মিত ৯৬মি: পিসি গার্ডার ব্রীজ  উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি।
খাগড়াছড়ি সদর উপজেলা প্রকৌশলী মো.রাজু আহম্মেদ এর সঞ্চালনায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডির সিনিয়র  সহকারী প্রকৌশলী মো.বেলাল হাসান,খাগড়াছড়ি সদর থানার ওসি মো.তানভীর হাসান,ঠিকাদার এস অনন্ত বিকাশ এিপুরা,কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে  তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রন্থ পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প (DDRRIP-3HD) প্রকল্পের সাড়ে ৬ কোটি ৪৭হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে  খাগড়াছড়ি সদর উপজেলার বীজিতলা বাজার সংলগ্ন চেঙ্গী নদীর ওপর ৯৬ মিটার দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রিজ।২০২২-২০২৩ অর্থ বছরে  ঠিকাদারী প্রতিষ্ঠান এস অনন্ত বিকাশ এিপুরা ৯৬ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের কাজ সম্পন্ন করেছেন বলে জানান খাগড়াছড়ি সদর উপজেলা প্রকৌশলী মো:রাজু আহমেদ।

খাগড়াছড়ি স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর এর  নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, বর্তমান সরকার সারা দেশে গ্রামীন অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে খাগড়াছড়ি জেলার চেঙ্গী নদীর উপর অবস্থিত। সেতুটি রাঙ্গামাটি আরএইচডি (বীজিতলা বাজার) থেকে শুরু করে গড়গজ্যাছড়ি- গুগড়াছড়ি হয়ে খাগড়াছড়ি সদরের বটতলী পর্যন্ত সড়কটিকে সংযোগ সাধন করেছে। ফলশ্রুতিতে কমলছড়ি ইউনিয়ন ও খাগড়াছড়ি সদর হেডকোয়ার্টার গমনকারী ব্যক্তি সহজে যাতায়াত করতে পারবে। ব্রীজটি নির্মিত হওয়ার ফলে গড়গজ্যাছড়ি- গুগড়াছড়ি এলাকার জনগন সহজেই কম সময়ে (প্রায় ৮কি:মি: দুরত্ব কমে যায়) যাতায়াত করতে পারবে। ব্রীজ সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে কৃষি জমি ও ফলজ বাগান থাকায় উৎপাদিত ফসল বাজারজাতকরণ বর্তমানে সহজতর হবে যা সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়  প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি বলেন, পাহাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আমলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।ব্রীজটি নির্মিত হওয়ার ফলে গড়গজ্যাছড়ি- গুগড়াছড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থার  উন্নয়ন সাধিত হবে। কৃষক তার উৎপাদিত পন্য যথা সময়ে বাজার জাত করতে পারবে। মানুষের অর্থনৈতিক উন্নয়নে- নবদিগন্তের দ্বার উম্মোচিত হবে।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit