শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্কনিউজঃ বৃষ্টির প্রবণতা কমে পুনরায় সারাদেশে তাপমাত্রা বেড়েছে। সোমবার পাঁচ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এতে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থা আরো কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা ছয়টা সংস্থাটির দেওয়া তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের দিনের তুলনায় সোমবার সারাদেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ইশ্বরদীতে ৩৬ দশমিক ৬, খুলনায় ৩৬ দশমিক ৫ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এছাড়াও দেশের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি।

সাধারণত দেশের একাধিক জেলায় তাপমাত্রা ৩৬ কিংবা এর বেশি তাপমাত্রা দেখা দিলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর । সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এবং তা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অন্যদিকে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। সোমবার সিলেটে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টি হলেও দেশের অন্যান্য অঞ্চলে ছিটেফোটা বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে কোনো বৃষ্টি হয়নি।

এ প্রসঙ্গে সোমবার রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম থেকেই যাবে। কেননা, এখন দক্ষিণা বায়ু প্রবাহিত হয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা সারাদেশে ছড়াতে মধ্যজুন লেগে যেতে পারে। ফলে আগামী ১২ কিংবা ১৩ জুন থেকে বর্ষার বৃষ্টির আমেজ শুরু হতে পারে।

তিনি আরো বলেন, এখনোই তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে না; মৌসুমি বায়ু সারাদেশে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

কিউএনবি/বিপুল/০৮.০৬.২০২৬/রাত ১০.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit