শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বিড়ালকে দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, চলতি বছর শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান সামনে রেখে বিড়ালটিকে ডক্টরেট ডিগ্রি দেয়ার বিষয়টি জানায় ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি। শনিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাসলটন ক্যাম্পাসে তাকে সম্মাননা দেয়া হয়।

বিড়ালটিকে তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ‘ডক্টর অব লিটার-অ্যাটিউর’ ডিগ্রি দেয়া হয়েছে। একটা বিড়ালকে ডক্টরেট ডিগ্রি দেয়ার এ খবর অল্প সময়েই অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
 
বিড়ালটি ইঁদুর শিকারে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। পাশাপাশি সে ‘অনেক বছর ধরে ক্যাম্পাসে ক্যাসলটন পরিবারের স্নেহময় সদস্য হিসেবে আছে’ বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাসলটন ক্যাম্পাস।  
 
বিড়ালটিকে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির অনুমোদনক্রমে ডক্টরেট দেয়ার খবর জানিয়ে ওই পোস্টে বলা হয়েছে: ‘অভিনন্দন ড. ম্যাক্স ডাউ!’ 
 
ম্যাক্স অবশ্য শনিবার শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়নি। ম্যাক্সের ডিগ্রির সনদ তার মালিকের কাছে পৌঁছে দেয়া হবে।ম্যাক্স একসময় বেওয়ারিশ বিড়ালছানা ছিল। এরপর অ্যাশলি ডাউ নামে এক নারী তাকে পোষ্য হিসেবে গ্রহণ করেন। অ্যাশলি ডাউ তার নাম দেন ম্যাক্স ডাউ।
 
অ্যাসলির বাড়ি ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসলটন ক্যাম্পাসের কাছেই। এরপর গত পাঁচ বছর ধরে সে তার মালিক অ্যাশলির সঙ্গে রয়েছে।
 
অ্যাশলির সঙ্গে বসবাসের পুরো সময়ই ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসলটন ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছে ম্যাক্স ডাউ। ফলে সে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। 
 
কেউ কেউ ম্যাক্সকে তাদের ব্যাকপ্যাকে নিয়ে ঘুরে বেড়ান, ফটোগ্রাফি ক্লাসের জন্য ছবি তোলেন। কোনো কোনো দিন দেরি হলে তাকে বাড়িতে পৌঁছে দেয় শিক্ষার্থীরা। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit