সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সূচকের বড় পতনে পুঁজিবাজার, নিম্নমুখী লেনদেনও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৯ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে রোববার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৬ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩১ দশমিক ২৮ পয়েন্টে। যা প্রায় বিগত প্রায় গত সাড়ে ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে ২০২১ সালের ২৭ এপ্রিল ডিএসইর সূচক দাঁড়িয়েছিল ৫ হাজার ৪২২ দশমিক ৩৮ পয়েন্টে। 

 
আর ডিএস-৩০ সূচক ২৫ দশমিক ৫৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২০ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৪৮ দশমিক ৪৩ পয়েন্ট ও ১ হাজার ১৯১ দশমিক ৬৩ পয়েন্টে।
 
এসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২৬৭ কোটি ৬১ লাখ টাকা।
 
এ ছাড়া রোববার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টি কোম্পানির, কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল বীচ হ্যাচারি। এ ছাড়া ই-জেনারেশন লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ইউনিলিভার কনজিউমার কেয়ার, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সি পার্ল ও রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ২৬৯ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৬৫ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৩৭ দশমিক ২৬ পয়েন্টে ও ৯ হাজার ৪৭২ দশমিক ৪৫ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ২২ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১১ দশমিক ৯১ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ২০ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৩০ দশমিক ৮৯ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ২৫ দশমিক ৫৮ পয়েন্টে ও ১২ হাজার ৮৩ দশমিক ০১ পয়েন্টে।
 
এদিকে, সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫১ কোটি ৩১ লাখ টাকা।
 
সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit