বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ডেডলাইনের ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’-এর তালিকায় প্রথম ভারতীয় হিসাবে জায়গা করে নিয়েছেন দীপিকা।
এ তালিকায় দীপিকার সাথে নাম শোভা পাচ্ছে হলিউডের খ্যাতনামী অভিনেত্রী উমা থারম্যান, কোরিয়ান-আমেরিকান লেখক ও পরিচালক লি সাং জিন, আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক ইভা জ্যাকুলিন লংগোরিয়ার নাম।
জানা গেছে, বিনোদন জগতে অনবদ্য অবদান, প্রচলিত ধ্যান-ধারণার বদল আর আন্তর্জাতিক পরিচিতির কারণে দীপিকাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে স্ত্রীর এমন সাফল্যে ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন রণবীর। দীপিকাকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করে এর ক্যাপশনে রণবীর লিখেছেন,
বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে…।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১:৫৪