বিনোদন ডেস্ক : গেল বছর ফেব্রুয়ারিতে এক ঘোষণার মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে নতুন কমিটি অভিনেতা জায়েদ খানসহ ৪ জনের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। কিন্তু সদস্যপদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের।
এদিকে বৃহস্পতিবার সমিতির কার্যকরী সভা শেষে ডিএ তায়েব বলেন, নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে। গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি। তার সদস্যপদ কেন বাতিল করা হবে না, সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/দুপুর ১২:৩২