শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বহিষ্কৃত ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

শিরাজ বিশ্ববিদ্যালয়, শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয়, রাজি বিশ্ববিদ্যালয়, আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয়, ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং এলম-ও সনাত-ই ইরান বিশ্ববিদ্যালয় (ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এই ঘোষণা দিয়েছে। খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো এসব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং বাসস্থান ও শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে।

ইরানি বিশ্ববিদ্যালয় ইসরাইলের সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠা এসব শিক্ষার্থীর প্রশংসা করে বলেছে, তাদের প্রতিবাদ আন্দোলন ফিলিস্তিনের চলমান সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি বড় প্রভাব ফেলবে।

তারা আরও আশা প্রকাশ করেছে যে, এসব ছাত্র আন্দোলন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্ববাসীকে উত্সাহিত করবে।

আমেরিকান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৬১টি কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভে ছড়িয়ে পড়ে। এতে প্রায় তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তাদের আন্দোলন দমনের জন্য কিছু ছাত্রকে বহিষ্কার, শিক্ষা কার্যক্রম পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit