শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

আখাউড়ায় কাস্টমসের লোকজনকে ম্যানেজ করে লাগেজ বাণিজ্য 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৮৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লাগেজ পার্টির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা কৌশলে এ কাজ করে আসছেন। ওই পার্টির লোকজনরা কাস্টমসের লোকজনকে ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে নানা কৌশলে ভারত থেকে তৈরী পোশাক, কসমেটিকসহ বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসছে । এতে সরকার ও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।দুজন ভারতীয় যাত্রী আখাউড়া কাস্টমসের সিপাহি জুম্মনকে টাকা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছে বলে জানান।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় এক মিনিট ৯ সেকেন্ড ও এক মিনিট ৩ সেকেন্ডের দুটি ভিডিও ক্লিপ হাতে এসেছে। ওই ভিডিও গুলোতে সিএনজি অটোরিকশায় বসা ভারতীয় এক যাত্রী বলেন কাস্টমসের জুম্মন নামে একজনকে ২ হাজার টাকা দিয়ে মালামাল নিয়ে যাচ্ছে। ট্যাক্স করছে কি না জানতে চাইলে ওই যাত্রী বলেন ২ হাজার বাংলা টাকা দিয়ে এসেছি তাই ট্যাক্স করতে হয়নি। ব্যাগে কি আছে বলে জানতে চাইলে তিনি জানান ২১টি শাড়ি ও একটি ১ লিটার মদের বোতল রয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় ৪টি ব্যাগেজ নিয়ে সিএনজি অটোরিকশায় বসা ওই যাত্রী বলেন তিনি কলকাতার বাসিন্দা। যে মালামাল সাথে নিয়ে এসেছেন তার কোন ট্যাক্স তিনি করেন নাই। কাস্টমসের জুম্মনকে এক হাজার টাকা দিয়ে চলে আসছেন।

খোঁজ নিয়ে জানা যায় ভিডিও দুটি বুধবার ১৫ মে দুপুরে আখাউড়া আগরতলা সড়কে ধারন করা হয়।প্রতিদিন এমন বহু ভারতীয় যাত্রী বিভিন্ন মালামাল নিয়ে সিপাহি জুম্মন, সিপাহি ইমনকে ম্যানেজ মানি দিয়ে নিয়ে যাচ্ছে।এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে।এ বিষয়ে জানতে সিপাহি ইমনের মোবাইলে একাধিক বার কল দিলেও তিনি কল ধরে নাই।এবিষয়ে আখাউড়া কাস্টমসের সিপাহি জুম্মনের কাছে জানতে চাইলে তিনি ভিন্ন কথা বলে টাকা নেওয়ার বিষয়টি এড়িয়ে যায়। একপর্যায়ে তিনি তার ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলতে বলেন।এ ব্যপারে আখাউড়া স্থল শুল্ক স্টেশনে সহকারী কমিশনার (রাজস্ব) মো: ইমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষটি তাদের নজরে এসেছে। তারা তাদের ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit