শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে শুকতারা,  বিধবা হয়েও জোটেনি বিধবা ভাতা বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের

শৈশবের অজানা কথা প্রকাশ্যে আনলেন রণবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : এক সময়ে বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে ছিলেন নীতু কাপুর। সত্তরের দশকে ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘কভি কভি’ ছবির পরে খ্যাতির শিখরে ছিলেন তিনি। তবে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পরেই অভিনয় থেকে বিদায় নেন নীতু। তবে ঋষির সঙ্গে বৈবাহিক জীবনের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতেন তিনি।

ঋষি ও নীতুর সম্পর্কের সমীকরণ নিয়ে এক সময়ে মুখ খুলেছিলেন তাদের ছেলে অভিনেতা রণবীর কাপুর। তিনি জানান, বাবা-মায়ের দাম্পত্যে বেশ চড়াই-উতরাই ছিল। সম্পর্ক একেবারেই মসৃণ ছিল না। ঋষি ও নীতুকে নিয়ে তাই বিতর্ক ছিল যথেষ্ট। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন রণবীর। সেই সময়ে ঋষি কাপুর জীবিত ছিলেন।

রণবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সেই সময়ে সংবাদমাধ্যমে কী প্রকাশ হত, তা বড় বিষয় ছিল না। আমি মা-বাবার সঙ্গেই থাকি। আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে বাবা-মাকে যেতে দেখেছি। তাই আমিও এটার অংশ ছিলাম। আমি ঠিকই ছিলাম।’

রণবীর আরও বলেছিলেন, ‘আমি একটা বাংলোয় থাকি। বাবা মা নীচের তলায় থাকেন। আমি একদিন প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে ছিলাম। রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। জিনিসপত্র ভাঙচুরের আওয়াজও আসছিল। সবাই এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যায়। আমার মা-বাবা খ্যাতনামী ছিলেন বলে সেটা সংবাদমাধ্যমে প্রকাশ পেত।’

বাবা-মায়ের অশান্তির জন্য স্কুলে অস্বস্তি লাগত বলেও জানান রণবীর। তার কথায়, ‘স্কুলেও অস্বস্তি লাগত। বন্ধুরা ভালো বলে কিছু বলত না। কিন্তু বুঝতে পারতাম, তারাও জানে।’

১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন নীতু ও ঋষি। শেষ ‘গঙ্গা মেরি মা’ ছবিতে দেখা গিয়েছিল তাকে বিয়ের আগে। ২০০৯-এ ফের অভিনয়ে ফিরে আসেন নীতু। তার পর থেকে ‘দুনি চার’, ‘জব তক হ্যায় জান’, ‘বেশরম’, ‘স্পেশাল ২৬’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit