সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘোরে, সমালোচনাও করে: মঈন খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১৭ মে) বিকেলে কারাবন্দি বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে। তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা নির্বাচনের আগে চেয়েছিলো বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে। কিন্তু সরকার আলোচনায় না গিয়ে, বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়।’

বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান একচুলও নড়বড় হয়নি। তারা আগের অবস্থানেই রয়েছে। বিশ্বের যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে এটা সরকারের খেলো যুক্তি বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণের দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। কাজেই দেশের অর্থনীতি নিয়ে সরকার প্রধানের যুক্তি ভুয়া।

সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করে তাদের ভোটাধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করছে সরকার। সমস্ত বিষয় পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। সরকার যদি ভেবে থাকে তারা মহা আনন্দে দেশ পরিচালনা করবে তা হবে ভুল। ভবিষ্যৎই সরকারের পরিণতি ঠিক করবে বলে মন্তব্য করেন মঈন খান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/সন্ধ্রা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit