শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ফটিকছড়ি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে চেয়ারম্যান প্রার্থীর দুই কর্মীকে জরিমানা করেছেন মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. মেজবাহ উদ্দিন। 
বৃহস্পতিবার  (১৬ মে) তারিখ  ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী  নাজিম উদ্দিন (মুহুরী)’র পক্ষে মিনি ট্রাক ও মাইক্রোবাস সহযোগে শোডাউন বের করা এবং দুপুর ২টার পূর্বে মাইক বাজিয়ে প্রচারণা করার অপরাধে  মো: জাহের বিন সাব্বির,  মো: মিনহাজ নামের (০২) দুই ব্যক্তির বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৩(ক) এবং ২১(২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়।

অভিযুক্ত ব্যক্তিগণ পরবর্তীতে দোষ স্বীকার করলে  একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. মেজবাহ উদ্দিন বলেন,উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ করার সার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit