রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কুটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেসব সমস্যা সারা বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে, সংসদীয় কুটনীতি সেগুলো সমাধানে কাজ করতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার।

বৃহস্পতিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠেয় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পীকার্স অফ পার্লামেন্ট (২০২৫)” শীর্ষক কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পীকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্রিত হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, দারিদ্র্য, অসমতা, ধনী-গরীব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা ইত্যাদি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পীকারদের সম্মেলনে এসকল প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, অ্যাঙ্গোলা, কানাডা ও জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পীকার, কাতারের শুরা কাউন্সিলের ডেপুটি স্পীকার, আলজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের স্পীকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit