মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শার্শায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদসহ ১০ জন আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭৪ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদসহ ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে একই দলের আর এক প্রতিপক্ষ গ্রুপ। ঘটনাটি ঘটেছে গত ১৫ মে বুধবার রাত ৯টার দিকে শার্শার গোগা বাজারে । তাৎক্ষনিক আহতদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংক জনক। খবর শুনে শার্শা থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, গোগা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ (৫৭), গোগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন (৪৪), গোগা এলাকার জয়নালের ছেলে জুলফিকার আলী ভুট্রো (৪০), একই এলাকার নুর ইসলামের ছেলে আব্দুল ওহাব (৪৫), ইদ্রিস (৪৫), অমিত হাসান (২৬), আমির হোসেন (৫২), মেহেদী হাসান (২৫), আজগার আলী (৪৫) ও আঃ জব্বার। আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা সবাই গোগা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কমি ও দোয়াত কলম প্রতিকের সমর্থক।

এ ব্যাপারে জানতে চাইলে, নাভারন হাসপাতালে চিকিৎসাধীন গোগা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, সে সহ শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের দোয়াত কলম প্রতিকের কর্মি ও সমর্থকদের নিয়ে গোগা বাজারে তাদের নির্বাচনি অফিসে বসে ছিলেন। এমন সময় কিছু জানা বোঝার আগেই তরিকুল ও শাহ আলম মেম্বরের নেতৃত্বে ৩০/৪০ জন লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে ও বেদম ভাবে মারপিট করে।

এ ব্যাপারে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ৩/৪ মাস আগে গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তবিবর রহমানসহ তার লোকজন সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের গোগা বাজারে অবস্থিত একটি ভাড়াটিয়া মুদি দোকান জোরপূর্বক দখল করে নেয় এবং দোকানে তালা দিয়ে দোকানের চাবি বাজার কমিটির সেক্রেটারি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীর নিকট রেখে দেয়। এরপর বুধবার আব্দুর রশিদ চেয়ারম্যান উক্ত দোকান ঘরটি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সোহারাব হোসেনের পক্ষে নির্বাচনী অফিস করবে বলে বাজার কমিটির সেক্রেটারী মোহাম্মদ আলীর কাছে দোকানের চাবি চাই। এ সময় মোহাম্মদ আলী চাবি দিবে না বলে জানিয়ে দেয়। এসময় তিনি উক্ত দোকানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে এবং চেয়ারম্যান পদ প্রার্থী সোহরাব হোসেনের নির্বাচনী অফিস হিসেবে ঘোষনা করেন।

এ সময় এমন খবর শুনে গোগা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তবিবর রহমান দোকানের তালা ভাঙ্গার বিষয় টি জানতে পেরেতার নির্দেশে তরিকুল মেম্বার, শাহ আলম মেম্বার, বাবুল, সাহেব আলীসহ আরো ২৫/৩০ জনের একটি বাহিনী লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে রশিদ চেয়ারম্যান ও তার সমর্থকদের উপর আতর্কিত হামলা চালায়। এ ঘটনায় গোগা ও ভুলোট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে আশংক করছে এলাকাবাসি।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান তবিবর রহমান বলেন, আমি বাজারে ছিলাম না। পরে এসে শুনি অফিসে বসা নিয়ে আমাদের কিছু লোকজন এর মধ্যে ঝামেলা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে, নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, এ ঘটনায় রাতে থানায় একটি মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। গোগা ও ভুলোট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শার্শার গোগা বাজারে প্রতিপক্ষের হামলায় আহত কয়েক জন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit