মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বন্যায় ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫০, নিখোঁজ ১১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর রিও গ্র্যান্ডে ডো সুলে অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে পৌঁছেছে। এখনও ১১২ জন নিখোঁজ রয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরক্ষা সংস্থাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে।  

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় একাধিকবার পরিদর্শনে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপর্যস্ত বাসিন্দাদের জন্য নতুন করে ত্রাণ সহায়তা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া সর্বসম্মতিক্রমে বন্যাকবলিত অঞ্চলের মানুষের জন্য আগামী তিন বছরের ট্রেজারারি ঋণ স্থগিত করার নির্দেশ দিয়েছে দেশটির চেম্বার অব ডেপুটির কার্যালয়।

ব্রাজিলের ইতিহাসে এই বন্যাকে সবচেয়ে বিপর্যয়কারী দুর্যোগ বলে উল্লেখ করেছেন দেশটির গভর্নর এডুয়ার্ডো লেইট। ১৮০ দিনের জন্য দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে যথাযথ ব্যবস্থাপনা জারি রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit