রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বৃষ্টি নামবে কবে জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : সারাদেশে চলমান মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে অস্বস্তিকর বিরাজমান তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে, শুক্রবার থেকে দু’দিন দেশে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
 
শুক্রবারের পূর্বাভাস বলছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে। সে সময় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে ওই দিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit