শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

চাটখিল থানার ওসির অপসারণ দাবি 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হকের অপসারণ দাবি করেছে চেয়ারম্যান প্রাথী জেড এম আজাদ খান।  তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে প্রার্থী। মঙ্গলবার (১৪ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ পত্রে এ অপসারণ দাবি করেন প্রার্থী।  

লিখিত অভিযোগে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে আজাদ খান একজন চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা করে আসছে।  তার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় তার কর্মি-সমর্থকদের নির্বাচন কাজে বাধা প্রদানসহ হত্যার হুমকি দেখিয়ে নির্বাচন পরিচালনা কার্যক্রম থেকে দূরে রাখার চেষ্টা করছে। এই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ওসিকে একাধিকবার ফোন করলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই।  অভিযোগে আরও বলা হয়েছে, ওসি তাহার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন। যাহা সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের পরিবেশের অন্তরায়।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এখানে সুষ্ঠু ভোট হলেও আমি নির্বাচিত হব।  সে ক্ষেত্রে কারো কর্মি-সমর্থককে হুমকি দেওয়ার প্রশ্নই উঠেনা। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, প্রার্থী সরাসরি কোনো অভিযোগ করেনি।  তবে প্রার্থীর সমর্থকদের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।  তবে কিজন্য প্রার্থী এমন অভিযোগ করেছেন এটি আমার বোধগম্য নয়।     

 

 

কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit