বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

ফর্মহীন লিটন কেন বিশ্বকাপ স্কোয়াডে, জানালেন প্রধান নির্বাচক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : জুন মাসের ২ তারিখে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আজ (মঙ্গলবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় কোনো চমক না থাকলেও সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন। এছাড়া আশানুরূপ দল নিয়েই এবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে যাচ্ছে টাইগাররা।

বেশ অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং বেশ ভোগাচ্ছে দলকে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজটি জিতে নিলেও এখানেও দেখা মিলেছে ব্যাটিং বিপর্যয়ের। বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যার নাম আসে তিনি হলেন টাইগার ওপেনার লিটন দাস। বিশ্বকাপের স্কোয়াডেও এবার জায়গা পেয়েছেন তিনি।

অথচ বিশ্বকাপের আগে সবশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজ দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ লিটন। ব্যাট হাতে তিনি এতটাই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার। সবশেষ খেলা ৬ টি-টোয়েন্টিতে লিটনের রান মাত্র ৭৯।

এই রান তুলতে লিটন খেলেছেন মোট ৮১টি বল। টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নামলে যেখানে দলকে ঝড়ো শুরু এনে দিতে হয়, সেখানে লিটন ছিলেন নিষ্প্রভ। তীব্র সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত সমালোচনা গায়ে না মেখে লিটনকে বিশ্বকাপের দলে রেখেছে বিসিবি। তার ওপর আস্থা রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বাংলাদেশের নির্বাচক প্যানেল।

লিটনকে দলে রাখার কারণ জানিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘ লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি। এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম।’

লিপু আরও বলেন, ‘ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit