বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

রোহিত-কোহলিদের কোচ হচ্ছেন ল্যাঙ্গার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা ও বিরাট কোহলিদের জন্য কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড় আর কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন। নতুন কোচ প্রয়োজন বোর্ডের। ভারতের কোচের দায়িত্ব নিয়ে কৌতূহলী অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার।

এই মুহূর্তে আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্বে আছেন ল্যাঙ্গার। কিন্তু আইপিএল ছেড়ে তিনি কি ভারতীয় দলের দায়িত্ব নেবেন? ল্যাঙ্গার বলেন, ‘আমি কৌতূহলী। ভারতের কোচ হওয়ার ব্যাপারে ভাবিনি। আন্তর্জাতিক দলের কোচ হওয়া মানে প্রচুর চাপ। আমি সেই সব কোচদের সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল। তবে ভারতীয় দলের কোচ হওয়া অসাধারণ একটা দায়িত্ব। যে সব প্রতিভা আমি দেখেছি এ দেশে, তা অভাবনীয়। দারুণ একটা দায়িত্ব।’

ভারতীয় দলের কোচ হতে গেলে বয়স ৬০ বছরের কম হতে হবে। ল্যাঙ্গারের বয়স ৫৩ বছর। বোর্ড জানিয়েছিল কোচ হওয়ার জন্য অন্তত ৩০টি টেস্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্ট খেলেছিলেন। এর আগে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক দলের দায়িত্বও সামলেছেন।

তিনি বলেন, ‘আমি খেলা ছাড়ার পরেই কোচ হয়ে যাই। প্রথমে সহকারী কোচ। সেই দায়িত্বটাই সেরা। দিনে দু’ঘণ্টা কাজ, সকলের বন্ধু হওয়া যায়, কোনো দায় থাকে না। তার পর কোচ হই। তখন থেকে দিনে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। কেউ তোমাকে পছন্দ করে না। সেই সঙ্গে সব দায় নিতে হয়।’

অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার পরের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছাড়ার পর প্রায় আড়াই বছর ছুটি নিয়েছিলাম। সেই সময় লেখালেখি করেছি, ভালো কথা বলা রপ্ত করেছি। বোর্ডের কাজ করেছি। খুব স্বাধীন ছিলাম। ব্যাট করার সময় যেমন স্বাধীন ছিলাম, তেমন মনে হচ্ছিল।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit