সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ছাগল বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে কিশোর নিহত,  কিশোরকে বাঁচাতে তার দুলাভাইও গুরুতর আহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৯৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে নুর আমিন (১৮)  নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় জাহেদুল ইসলাম (৪০) নামে আরও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার দিকে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর আমিন পূর্ব সারডুবি এলাকার মোঃ মতিয়ার রহমানের ছেলে এবং আহত জাহেদুল নিহত নুর আমিনের সম্পর্কে দুলাভাই বলে জানা গেছে। এলাকবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নুর আমিনদের একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে যায়। ওই ছাগলটিকে উদ্ধার করতে গিয়ে নুর আমিনও সেপটিক ট্যাংকে পড়ে যান। বিষয়টি টের পেয়ে তাঁকে বাচাতে গিয়ে তার দুলাভাই জাহেদুলও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান।

পরে এলাকাবাসীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এর টিম গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে নুর আমিন মারা যান। গুরুতর আহত তার দুলাভাই এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আজিবর রহমান যাদু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ বিষয়টি খুবই দুঃখজনক। আমি নুর আমিনের মৃত্যুর বিষয়টি শুনে তৎক্ষণাৎ হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। আহত জাহেদুলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে’।

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit