বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ব্রায়ান লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বাংলাদেশ সহ ইতোমধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে একাধিক দল। প্রতিটি বড় টুর্নামেন্টের আগে ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎবাণী করাটা এখন সচরাচরই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না।

এবার ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা জানালেন তার নজরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ চার দলের নাম। যেখানে স্বাভাবিকভাবেই নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে তিনি এই তালিকায় রেখেছেন। তবে শুধুমাত্র স্বদেশ হওয়ার জন্যই যে তিনি এমনটা বলেছেন তাও নয়। প্রতিটি দলের নাম বলার পিছনেই তার কাছে আছে নিজস্ব যুক্তি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে চার দলকে লারা সেমিফাইনালের মঞ্চে দেখবেন বলে মনে করেন তারা হলো- ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর ফাইনালের মঞ্চে তিনি নিজ দেশের বিপক্ষে ভারতকে দেখবেন বলেও ধারণা করছেন। লারার মতে এবারের ওয়েস্ট ইন্ডিজ দলে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা আছেন। যারা যেকোনো পরিস্থিতি থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে বলে মনে করেন তিনি। এছাড়া ভারতের দলটিও খুব সাজানো ও দুর্দান্ত বলে জানান তিনি।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) ব্রায়ান লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিৎ। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে যারা দল হয়ে খেললে ভালো করতে পারবে। ভারত শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’

অনেকেই লারার চোখে শীর্ষ চার দলের মধ্যে আফগানিস্তানকে দেখে বেশ অবাক হয়েছেন। তবে আফগানদের সেই সামর্থ্য আছে বলে মনে করেন এই কিংবদন্তি। বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর দিনই, অর্থাৎ ২ জুন নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়রা।। ‘সি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit