বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

রংপুরে কলেজছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : রংপুরের পীরগাছায় কলেজছাত্র হত্যা মামলায় সাইফুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১৪ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। রায় ঘোষণার সময় আসামি সাইফুল ইসলাম কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম (৩২) উপজেলার মীরাপাড়া গ্রামের টাবলু মিয়ার ছেলে।

তুষার ও সাইফুল পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। দুজনের বাড়িই পাশাপাশি গ্রামে। তারা নিজেদের অজান্তে একই মেয়ের সঙ্গে প্রেম করতেন। পরে ঘটনাটি জানাজানি হয়। এ বিষয় নিয়ে ২০১৪ সালের ৩০ জুলাই বিকেলে সাইফুলের সঙ্গে কথা কাটাকাটি হয় তুষারের। এরপর রাত ৯টার দিকে তুষার সাত-আট জন বন্ধু মিলে উপজেলার দেবী চৌধুরাণী স্কুল মাঠে বসে গল্পগুজব করছিলেন। এ সময় আসামি সাইফুল কথা আছে বলে তুষারকে ডেকে মাঠের এক পাশে নিয়ে গিয়ে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেন।

তুষারের বাবা প্রবাসী হওয়ায় তার চাচা আব্দুল হামিদ মিয়া বাদী হয়ে পীরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে সাইফুল ইসলামের উপস্থিতিতে রায় ঘোষণা করে আসামিকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মালেক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আব্দুল হক প্রমাণিক।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit