মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

তাসকিনকে নিয়ে ১৫ জনের বিশ্বকাপ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছেন বিসিবি। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে দলে আছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা পেসার তাসকিন আহমেদ। তাকে দলের সহঅধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে।  

মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিশ্বকাপ দলে তাসকিন আহমেদকে রাখা হলেও জায়গা হয়নি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।

অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও সাকিব আল হাসান এবং ওপেনিংয়ে তরুণ তানজিদ হাসান তামিমের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও তরুণ তানজিম হাসান সাকিব। আর স্পিনারদের মধ্যে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলাম।  

বিশ্বকাপ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক) লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব। 

স্ট্যান্ড বাই: আফিফ হোসেন, হাসান মাহমুদ। 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৪,/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit