বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সক্রিয় সদস্য সহ ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার  সারাদেশে হাম সন্দেহে আরও একজনের মৃত্যু মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে?

শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা হাবলুর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১০৮ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার রহমান হাবলু ও শহর ছাত্রলীগ নেতা ফজলুল বারী রুবেলের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৩ মে সোমবার সকালে কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া -৫ মাননীয় সংসদ সদস্য, বগুড়া জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৬ মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।রাফিউজ্জামান সজলের সঞ্চালনায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয়, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহাল, শ্রমীকলীগ নেতা কারিমুল হাসানসহ আওয়ামী লীগ, কৃষক লীগ , যুব লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, মনোয়ার রহমান হাবলু তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি লিয়াকত আলী সিকদার কর্তৃক (মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক ) হিসেবে ভূষিত হন।

তিনি ২০০৩ সালের ১৩ মে বিকালে শেরপুর থেকে মোটরসাইকেল যোগে সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কর্মসুচিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মনোয়ার রহমান হাবলু তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ফজলুল বারী রুবেল শহর ছাত্রলীগ নেতা ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit