শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গেল শুক্রবার সন্ধ্যায় টেলিভিশন ভাষণের মাধ্যমে এই ঘোষণা দেন কুয়েতের আমির। কুয়েত নিউজ এজেন্সি কুনা’র বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। কুয়েতের আমির তার ভাষণে বলেন, ‘আমরা ব্যাপক সমস্যা এবং বাধার সম্মুখীন হয়েছি। আমরা কঠিন সময় পার করেছি, যা আমাদের বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এর আগে আমরা সাংবিধানিক নীতির বিপরীত আচরণ এবং কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।  কুয়েতের জনগণ কঠিন সময় পার করছেন।’  

শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আরও বলেন, ‘দেশে রাজনৈতিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি এ বিষয়ে চুপ থাকতে পারি না। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান, এমনকি নিরাপত্তা সংস্থায়ও দুর্নীতি ঢুকে গেছে।’ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অনেকের মঞ্চে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত এপ্রিলে কুয়েতে নির্বাচন হয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে কুয়েতের আমির হন আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। সৎ ভাই ও সাবেক আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর কুয়েতের নতুন আমির হন শেখ মিশাল। বলা হচ্ছে, কুয়েতে পার্লামেন্ট ও মন্ত্রিসভার মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছিল। এর পরিপ্রেক্ষিতেই পার্লামেন্ট ভেঙে দিলেন কুয়েতের আমির।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit