বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

‘কোনো তরুণ-তরুণী বেকার থাকবে না’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের কোন তরুণ-তরুণী ইনশাল্লাহ কর্মহীন থাকবে না, বেকার থাকবে না। যদি আমরা তাদেরকে দক্ষ, যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি। 

শনিবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে সুইসকন্টাক্টের তত্ত্বাবধানে, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক পরিচালিত ‘বিল্ডিং ইয়ুথ এমপ্লয়াবিলিটি থ্রু স্কিলস’ প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স এবং ডিজিটাল পল্লী এ স্মার্ট ভিলেজ এক্সপো ২০২৪ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক এসব কথা বলেন।

পরে সর্বজনীন পেনশন স্কিমে নিজের নাম অন্তর্র্ভূক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ডিজিটাল পল্লী, এ স্মার্ট ভিলেজ ২০২৪ এর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, উপদেষ্টা ড. তরুণ কান্তি শিকদার, নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, ই-ক্যাবের পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা প্রমূখ।

প্রতিমন্ত্রী পলক বলেন, হাড় পাওয়ার প্রকল্পের আওতায় নারীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমাদের বোনেরা, নারীরা ও কন্যা সন্তানেরা কোন পরিবারের বোঝা হিসেবে নয় সম্পদ হিসেবে পরিণত হচ্ছে। শুধুমাত্র নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যই ৩৭ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

পলক আরও বলেন, আমরা যদি নারী-পুরুষ, শহর-গ্রাম, ধনী-দরিদ্র সবাইকে সম্পৃক্ত করে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রুপ, একটা ইনক্লুসিভ অন্তর্ভূক্তিমূলক স্মার্ট সোসাইটি গড়ার জন্য এক সাথে কাজ করি তাহলে ২০৪১ সালের আগেই তারুণ্যের মেধা আর প্রযুক্তির সমন্বয়ে ইনশাল্লাহ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit