বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

৬ মাস আগে বাংলাদেশের উইন্ডিজ সফরের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় সাড়ে ছয় মাস আগেই সিরিজের সূচি প্রকাশ! শুনলে অবাক হলেও ব্যাপারটা ঘটেছে বাংলাদেশের সাথেই। চলতি বছরের শেষ দিকে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগামস (এফটিপি) এর অংশ হিসেবে বিষয়টি আগে থেকেই জানা গেলেও, সিরিজের প্রায় সাড়ে ছয় মাস আগে সূচি ঘোষণা করলো ক্যারিবিয়রা। আগামী ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের শেষার্ধে নিজেদের মাঠে বাংলাদেশ ছাড়াও সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বাংলাদেশসহ এই তিন দলের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছেন উইন্ডিজ ক্রিকেট। ২০১৮ এবং ২০২২ এর মতো এবারও বাংলাদেশের মিশন শুরু হবে অ্যান্টিগা থেকে। লাল বলের ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের মিশন। ২২ নভেম্বর অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু।

৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর সেন্ট কিটস ও নেভিসে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিনটি ওয়ানডে এবং সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit