সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

খাগড়াছড়িতে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত শুক্রবার (১০ মে)  বিকাল ৩ টার দিকে  খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) বেলুন উড়িয়ে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা  উদ্বোধন করেন।খাগড়াছড়ি  জেলা পুলিশের বিনোদনের লক্ষ্যে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  খাগড়াছড়ি  জেলা কর্তৃক জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪খ্রি.” এর আয়োজন করা হয়।
জেলা পুলিশ লাইন্স মাঠে গত ১৭ এপ্রিল ২০২৪ ইং  “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট- এর শুভ উদ্ভোধন করেন পুলিশ সুপার  মুক্ত ধর পিপিএম (বার)। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে জেলা পুলিশ সদস্যদের মধ্য হতে ৪ (চার)টি দল যথাক্রমে পুলিশ লাইন্স খেলোয়ার একাদশ, রিজার্ভ অফিস একাদশ, মেজর অফিস একাদশ, পুলিশ লাইন্স একাদশ অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পুলিশ লাইন্স খেলোয়াড়। একাদশ, রিজার্ভ অফিস একাদশ। “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪খ্রি.” এর ফাইনাল পুলিশ লাইন্স খেলোয়াড় একাদশ বনাম রিজার্ভ অফিস একাদশ ফাইনাল খেলায় 
 রিজার্ভ অফিস একাদশ, পুলিশ  লাইন্স খেলোয়াড় একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।পুলিশ লাইন্স খেলোয়াড় একাদশ এর অধিনায়কত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মো. জসীম উদ্দিন পিপিএম এবং রিজার্ভ অফিস একাদশ এর অধিনায়কত্ব করেন সহকারি পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান। 
খেলায় অংশগ্রহণ করা পুলিশ সদস্যরা বলেন, বাংলাদেশ পুলিশ একটি বৈচিত্র্যময় কাজ করার ক্ষেত্রে। বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে যেমন কঠোরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে দৈনন্দিন দায়িত্বগুলি সম্পন্ন করতে হয় তেমনি এখানে বিনোদনের ব্যবস্থা রয়েছে। খাগড়াছড়ি জেলার বর্তমান পুলিশ সুপার স্যার আমাদের জন্য এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। এজন্য স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই সব সময় যেন এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয় যাতে আমাদের কর্মের পাশাপাশি আমাদের বিনোদনেরও একটি ব্যবস্থা থাকে। ফাইনাল ম্যাচে দর্শক হিসাবে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদেরা নৈপূণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয় যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।সুস্থ মানসিক চর্চায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা আমাদের শরীরকে সুস্থ্য ও সবল রাখে। খেলাধুলা শুধুমাত্র আনন্দের বিষয় নয়,এর সাথে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্ত্যতা ও মানসিক পরিতৃপ্তি। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। আনন্দ বিকাশের এ ধরনের খেলাধুলার আয়োজন ভবিষ্যতে চলমান থাকবে। 
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  মুক্ত ধর পিপিএম (বার)।
কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit