রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ল্যামিনেট করা পোস্টার, আখাউড়ায় দুই প্রার্থীকে জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৮৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় ল্যামিনেট করা পোস্টার ব্যবহারের অভিযোগে আখাউড়ায় দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মুরাদ হোসেনকে পাঁচ হাজার এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. শাহাব উদ্দিন বেগ শাপলুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  পৌর এলাকার বিভিন্নস্থানে তাদের ল্যামিনেট করা পোস্টার দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit