মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কেন ভারত সফরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের শাসনক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মূসা জমির। বুধবার তিনি নয়াদিল্লি পৌঁছান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অফিশিয়াল টুইটার পেজে মূসা জমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা লিখেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মূসা জমিরকে তার অফিশিয়াল ভারত সফরে উষ্ণতার সঙ্গে স্বাগত জানাই। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা এবং আমাদের বহুমুখী সম্পর্ককে গতিশীল করার উপায় খুঁজতে হবে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নয়াদিল্লি দেশটিতে থাকা সব ভারতীয় সেনাদের ১০ মে—এর মধ্যে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছিল। তবে মূসা জমিরের এ সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা হিসেবে ধরা যেতে পারে। 

এর আগে, গত ৩ মে ভারত-মালদ্বীপের মধ্যে চতুর্থ দফায় উচ্চপর্যায়ের কোর গ্রুপের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় ভারত সরকার জানিয়েছিল, ১০ মে-র আগেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়া হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মূসা জমির জানিয়েছেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, ভবিষ্যতে তার আর পুনরাবৃত্তি হবে না। এমনটা যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মালদ্বীপে ভারতীয় পর্যটক কমে যাওয়ার বিষয়টি প্রশমিত করতে আবারও ভারতীয়দের মালদ্বীপে স্বাগত জানান মূসা জমির। তিনি বলেন, আমি মনে করি, আমাদের পর্যটনমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, তিনি (ভারতীয় পর্যটকদের) স্বাগত জানাতে চান এবং আমি নিজেও ভারতীয়দের স্বাগত জানাতে চাই, যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit