সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

আবার রাশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন মিশুস্তিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এ তথ্য জানিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। 

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সি এ নেতা। এরপর রাশিয়ার আইন অনুযায়ী আগের মেয়াদের সরকার পদত্যাগ করে। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটি যে ডুমায় অনুমোদন পেতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কার্যত, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই। পুতিন তার সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন লিখেছেন, মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব ডুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালের জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে ৫৮ বছর বয়সি মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করা অভিজ্ঞতা নেই। তাই তাকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। এক দশক ধরে এ দায়িত্বে ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit