বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নওগাঁর পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাইদুর রহমানের সঞ্চালনায় এবং সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, সন্তোষ কুমার দাস, আবুল কাশেম, ময়েজ উদ্দিন, তমিজ উদ্দিন, আকবর আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সূধী জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়।

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit