শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভোট বর্জনের ডাক দিয়ে আখাউড়ায় বিএনপি’র লিফলেট বিতরণ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৫৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহবান জানিয়ে সাধারন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার সড়ক বাজারে বিএনপি’র পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা বিএনপি’র সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জয়নাল আবেদীন, বিএনপি নেতা মো. সেলিম ভ‚ঁইয়া, যুবদল নেতা জাবেদ আহমেদ, মো. মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়াসহ যাবতীয় কার্যক্রমে বিরত থাকার জন্য সাধারন মানুষের প্রতি আহবান জানান।

বিএনপি’র বিতরণ করা লিফলেটে লেখা আছে, এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহনে নির্বাচনসহ মানুষের সহজাত অধিকারগুলো নির্দয়ভাবে হরণ করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। গণতন্ত্র পুণরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে এ আন্দোলন বলে লিফলেটে উল্লেখ আছে। লিফলেটে সরকারের নানা কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit