বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

প্রধানমন্ত্রীর কাছে রেডি-টু-কুক ফিশ সামগ্রী তুলে দিলেন মৎস্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনা এ সময় বলেন, রেডি টু কুক ফিস কার্যক্রমের ফলে কর্মজীবী নারীরা অনেক উপকৃত হবেন। তিনি কর্মজীবী নারীদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং দূরদর্শী দিক নির্দেশনা দেন।

‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে স্থায়ীভাবে ঢাকার কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্রগ্রাম মৎস্য বন্দর বিপণন করা হচ্ছে।

এ ছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ৬টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিস’ বাজারজাত করা হচ্ছে। ভ্রাম্যমাণ স্পট গুলো হলো: ১. মিরপুর ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২. বনানী, নেভি হেডকোয়াটার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩. সচিবালয়ের দক্ষিণ গেট, ৪. মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫. স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬. মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭. ধানমন্ডি ৬ নম্বর, ৮. আজিমপুর কলোনি, আজিমপুর, ৯. লেডিস ক্লাব, ইস্কাটন, ১০. সচিব কোয়াটার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১. দুদক অফিস সংলগ্ন, সেগুনবাগিচা, ১২. এজিবি কলোনি, মতিঝিল, ১৩. শংকর, ধানমন্ডি, ১৪. সেচভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্র ও শনিবার), ১৫. ধানমন্ডি ২৮, ও ১৬. মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর। এ ছাড়া অনলাইন, ই- কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit