মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সম্পর্কের প্রথম বছর প্রেমিকের কাছে কী চান নারীরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নারীর মনে লুকানো থাকে অনেক চাওয়া-পাওয়া। কিন্তু সেইসব কথা তিনি আপনাকে মুখ ফুটে বলবে না। আবার এইসব ‘না’ বলা চাহিদা পূরণ করতে অসমর্থ হলে তিনি মুখ ফিরিয়েও নিতে পারেন। তাই নিজের সম্পর্ককে শক্ত বাঁধনে বাঁধতে চাইলে প্রেমিকার সব চাহিদা মিটিয়ে ফেলতে হবে।

তাই জানুন সম্পর্কের প্রথম বছরে প্রেমিকের কাছ থেকে কী আশা করে প্রেমিকারা

নিজের থেকেও বেশি ভালোবাসবেন​

নারীরা প্রেমিকের কাছ থেকে নিঃশর্ত ভালোবাসা চান। এটাই তাদের প্রধান চাহিদা। তাই আজ থেকেই প্রেমিকাকে মনে-প্রাণে ভালোবাসার কাজে লেগে পড়তে হবে। তাকে সারাক্ষণ মেসেজ দিন। ফোন করেও ভালোবাসার কথা বলুন।

গিফট দেবেন

উপহার পেতে সকলেই ভালোবাসে। আর আপনার প্রেমিকাও নিশ্চয়ই ব্যতিক্রম নন। তাই চেষ্টা করুন নিজের সাধ্যমতো মনের মানুষের জন্য একটা গিফট কেনার। তারপর হাসিমুখে তার হাতে সেই উপহার তুলে দিন। সেই সঙ্গে ভালোবাসার দু-কলি শুনিয়ে দিতে পারলে তো আরও দারুণ।

সম্মান দিলেই পাবেন ফেরত

আজকালকার নারীরা স্বাধীনচেতা স্বভাবের হন। তাই তাদের দমিয়ে রাখতে গেলে অহেতুক সম্পর্কের বারোটা বাজবে। বরং চেষ্টা করুন প্রেমিকাকে সব সময় সম্মান দেওয়ার। এমনকী বিশেষ বিশেষ ক্ষেত্রে তার মতামত মেনে নিয়েই আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে হবে।

মিথ্যা নয়​

আপনার কি খুব মিথ্যা বলার স্বভাব রয়েছে? তাহলে যত দ্রুত সম্ভব এই অভ্যাসে বদল আনতে হবে। বিশেষত প্রেমিকাকে কিন্তু এক অক্ষরও মিথ্যা কথা বলা যাবে না। কারণ তিনি আপনার কাছ থেকে সবসময় সত্যি কথাই আশা করেন। অপরদিকে আপনি যদি তাকে মিথ্যা বলেন, আর সেই বিষয়টা যদি তিনি জানতে পারেন– তাহলে তিনি আপনাকে ছেড়ে যেতে দ্বিধা করবেন না।

সবার কাছে দেবেন পরিচয়​

মহিলারা সবসময় ভবিষ্যতের কথা ভেবেই কাজ করেন। তাই তারা আশা করেন প্রেমিক ধীরে ধীরে তার পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে তাকে আলাপ করিয়ে দেবেন। আর এই কারণেই প্রেমের বয়স ১ হওয়ার আগে প্রেমিকাকে নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিন। নইলে তার হৃদয়ে বইতে শুরু করবে সন্দেহের হাওয়া। তখন আপনি আর সামলাতে পারবেন না।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit