শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

পুতিনের প্রাসাদ সংস্কার করে তৈরি হচ্ছে গির্জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৃষ্ণসাগর উপকূলের প্রাসাদটি গির্জায় পরিনত করতে নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোয়েক্ট।

এক প্রতিবেদনে প্রোয়েক্ট পুতিনের এই প্রাসাদের ভিডিও প্রকাশ করে জানিয়েছে, প্রাসাদটির অস্তিত্ব সর্বপ্রথম ২০২১ সালে প্রকাশ করেছিলেন রাশিয়ার সদ্য প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনি।

প্রোয়েক্টের এই প্রতিবেদন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

নাভালনির প্রকাশ করা এই প্রাসাদের ভিডিওতে প্রাসাদটির একটি ক্যাসিনো, গাড়ি এবং রেলপথসহ একটি কক্ষ দেখা গিয়েছিল।

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের দীর্ঘসূত্রিতার কারণে ধর্মের প্রতি আচ্ছন্ন হয়ে প্রাসাদটি সংস্কারের পরামর্শ দিয়েছেন পুতিন।

প্রোয়েক্টের প্রতিবেদনে একটি ঝাড়বাতির কথা বিশেষ উল্লেখ করা হয়েছে, যেটি ফরাসি প্রস্তুতকারক ব্যাকারেটের তৈরি করা এবং এর দাম ১ মিলিয়ন মার্কিন ডলার।

২০২১ সালের নাভালনি দাবি করেছিলেন যে, সম্পত্তিটির মূল্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং এর নির্মাণ ব্যায় দুর্নীতির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২১ সালে যখন নাভালনি পুতিনের এই প্রাসাদের ভিডিও প্রকাশ করেছিলেন, তখন হাজার হাজার রাশিয়ান রাস্তায় নেমে এসেছিল। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেই সময়ে নাভালনির দাবিকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit