শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সূচকের পতন হলেও লেনদেন ১১০০ কোটি ছাড়িয়েছে ডিএসইতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৭ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫ দশমিক ২৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৪০ দশমিক ৩৭ পয়েন্ট ও ১ হাজার ২৫৫ দশমিক ০২ পয়েন্টে।

এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংস। এ ছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন সন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ওইমেক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৩৯৬ দশমিক ৪১ পয়েন্টে ও ৯ হাজার ৮৭২ দশমিক ৮১ পয়েন্টে।

 

আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ৭৫ দশমিক ৩১ পয়েন্টে। আর ৪৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৫৩০ দশমিক ৫৩ পয়েন্টে।


তবে সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৩১ লাখ টাকা।

সিএসইতে ২৪৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit