শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

পরমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়াকে জার্মানির সতর্কতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার মহড়ার ঘোষণার পর দেশটিকে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। সোমবার (৬ মে) লাটভিয়ার রাজধানী রিগায় একটি প্রেস ব্রিফিংয়ে শোলজ এ কথা বলেন। আনদালু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময় তিনটি বাল্টিক রাষ্ট্র তথা লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মস্কোকে সতর্ক করেন শোলজ।

জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথম সরকারি সফরে লাটভিয়ায় পৌঁছেন তিনি। তিনটি বাল্টিক রাষ্ট্রই সফর করবেন শোলজ। তিনটি দেশই আবার সামরিক জোট ন্যাটোর অংশীদার।

জার্মান চ্যান্সেলর বলেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং এটি ইউরোপকে বিভক্ত করে ন্যাটোকে দুর্বল করার পরিবর্তে তাদের ঐক্যকে শক্তিশালী করেছে।

এর আগে রাশিয়া ঘোষণা করেছে যে, তারা কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিষয়ে মহড়া পরিচালনা করবে। অবশ্য শীর্ষ ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি শক্তিশালী সামরিক সমর্থন প্রকাশের পরই তার প্রতিক্রিয়ায় এমন ঘোষণা দেয় মস্কো।

ক্রেমলিনের মতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে পশ্চিমা ও ন্যাটো সদস্য দেশগুলোর বক্তব্যের প্রতিক্রিয়ায় সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে শোলজ বাল্টিক সাগর অঞ্চলে ন্যাটো অংশীদারদের আশ্বাস দিয়েছিলেন যে, জার্মানি নির্ভরযোগ্য সামরিক সহায়তা প্রদান করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit