আন্তর্জাতিক ডেস্ক : অন্যান্য ইসলামি দেশগুলোর জন্য অপেক্ষা না করে ফিলিস্তিনের প্রতি ইরানের অটল সমর্থনকে পুনর্ব্যক্ত করেছেন দেশটি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি। তিনি বলেছেন, এই বছরের হজ হবে গাজার বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধ থেকে অস্বীকৃতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, গাজার বর্তমান ঘটনা ইতিহাসের একটি বড় দুর্ভাগ্যজনক ঘটনা বলা যায়। একদিকে উন্মত্ত ইহুদিবাদী কুকুরের বর্বর আক্রমণ, অন্যদিকে গাজাবাসীর প্রতিরোধ ও নিপীড়ন ইতিহাসে লেখা থাকবে। ফিলিস্তিনের এই ত্যাগ মানবজাতিকে পথ দেখাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের অনেক অমুসলিম শিক্ষার্থী গাজার ঘটনায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন।
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ১:০০