রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের অধিকারগুলো মেনে নিতে হবে। পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এই মন্তব্য করেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএৎর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান,‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই।’তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতাই এই অবিশ্বাসের মূল কারণ।

শনিবার (১১ এপ্রিল) ভোররাতে  ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়।  ইরানি সংবাদ সংস্থা  তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে। প্রসঙ্গত,  যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার  বৈঠকে বসছে।  বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit