মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

চলতে পারে ৭ দিন, আজ যেসব এলাকায় ঝরবে বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রেকর্ড একটানা তাপপ্রবাহের পর রোববার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মেলে। এরপর থেকে প্রতিদিনই ঝরছে বৃষ্টি। এতে প্রচণ্ড গরমে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ছিল বেশি। আগামী সাত দিনও সারা দেশে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে।

গতকাল সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টায় ফেনীতে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

অধিদপ্তরের ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, রাতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে নদ-নদীর বিষয়ে ধারণা দিয়েছেন। 

তিনি জানিয়েছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে। 

নেত্রকোণা ও কিশোরগঞ্জের প্রধান নদ-নদীর পানির সমতল স্থিতিশীলভাবে বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।সোমবার ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় দেশের অন্যত্রও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে। 

গতকাল দেশের মাত্র তিনটি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এলাকাগুলো হলো গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় ১৮টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ফলে তাপমাত্রাও কমে যেতে পারে। যেসব এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ চলছে তা আর নাও থাকতে পারে।

এর আগে গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা ৭৬ বছরেও হয়নি বলে জানান আবহাওয়াবিদরা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit