রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

কোনকিছুতেই আত্মরক্ষার পথ থেকে সরবে না ইসরায়েল: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিদ্যমান আন্তর্জাতিক সমালোচনার নিন্দা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘কোন চাপই ইসরায়েলকে তার আত্মরক্ষার পথ থেকে সরাতে পারবে না। যদি ইসরায়েলকে একা দাঁড়াতে বাধ্য করা হয়, তবে ইসরায়েল একাই দাঁড়াবে।’

তিনি রোববার (৫ মে) জেরুজালেমে ইয়াদ ভাশেম মেমোরিয়ালে ‘হলোকাস্ট রিমেমবারেন্স ডে’ উপলক্ষ্যে দেয়া ভাষণে এ কথা বলেন। অনুষ্ঠানে গাজায় আটক জিম্মিদের সৌজন্যে একটি হলুদ চেয়ার খালি রাখা হয়।

তিনি আরো বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যখন নাৎসীরা ষাট লাখ ইহুদিকে হত্যা করে আমাদের ধ্বংস করতে চেয়েছিল, তখন আমরা অরক্ষিত ছিলাম। কোন জাতিই আমাদের রক্ষায় এগিয়ে আসেনি। আজ আমরা আবার আমাদের ধ্বংস চাওয়া শত্রুদের মোকাবেলা করছি।’

এদিকে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বিক্ষোভ চলছে তিনি তার সমালোচনা করে বলেন, আমাদের হাত শিকলবন্দি করতে পারবে না। জয় না আসা পর্যন্ত মানবরূপী শয়তানের বিরুদ্ধে (হামাস) ইসরায়েল লড়াই অব্যাহত রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit