সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাসায় টাকার পাহাড়

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যে তুঘলকি কাণ্ড ঘটেছে। রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়ি থেকে বিপুল কালো টাকা উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।   

এদিন ইডি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি কালো টাকা উদ্ধার করেন। এরমধ্যে সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটি রুপি। গণমাধ্যম জানিয়েছে, ভারেতের অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে এসব অভিযান চালানো হয়। 

মূলত ঝাড়খণ্ডের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম ও তার ঘনিষ্ঠ চক্রের লোকজনের বাড়িতে এসব অভিযান চালানো হয়। অর্থ পাচার মামলায় জড়িত থাকায় ইডি বীরেন্দ্র রামকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার করেছিল।  

বীরেন্দ্র রামের আর্থিক কেলেঙ্কারির তদন্তে সঞ্জীব লালের নাম আসে। সেই যোগসূত্র ধরেই তার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় তার গৃহকর্মীর ঘরে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের মন্ত্রী আলমগীর আলম (৭০) কংগ্রেসের একজন নেতা এবং তিনি ঝাড়খণ্ড বিধানসভার একজন সদস্য। দেশটিতে লোকসভা নির্বাচন চলাকালে কংগ্রেস নেতার সচিবের এমন অর্থ কেলেঙ্কারির ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন মোড় নিচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit