বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

রোনালদোর হ্যাটট্রিক, আল নাসরের দুর্দান্ত জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে আল ওয়াহেদাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে আল নাসর। শনিবার (৪ মে) দলের গোল উৎসবের দিন হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিল একটি করে গোল করেন।

আল ওয়াহেদার বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই দলকে লিড এনে দেন অধিনায়ক রোনালদো। ওয়াহেদার গোলরক্ষক মুনির বল ক্লিয়ার করতে গিয়ে ভুল পাসে বল তুলে দেন রোনালদোকে। এই পর্তুগিজ তারকা আগুয়ান ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁকানো শটে বল দূরের পোস্টে পাঠান। ম্যাচের ১২ মিনিটের মধ্যেই আরও এক গোল করেন রোনালদো। এবার বাঁ প্রান্ত থেকে ক্রস করেন মার্সেল ব্রোজোভিচ। দারুণ এক হেডে বল জালে পাঠান রোনালোদো।

১৮ মিনিটে গোলের দেখা পান ওতাভিও। সাদিও মানে মাঝমাঠের কিছুটা ওপর থেকে ওতাভিওকে লক্ষ্য করে বাতাসে বল তুলে দিয়েছিলেন। ডি-বক্সে ঢুকে পড়া এই পর্তুগিজ প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এবার সাদিও মানে গোলের কারিগর। 

এই জয়ে ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit