সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (৪ মে) বোর্নেমাউথের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে পেনাল্টি থেকে বুকায়ো সাকার গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেন লেয়ান্দ্রো ট্রোসার্ড, যোগ করে সময়ে দলের তৃতীয় গোলটি করেন ডেকলাইন রিস। এর ফলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল।

৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। টেবিল টপার হলেও যথেষ্ট চিন্তার কারণ আছে আর্টেটার। কেননা ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি যে তাদের চেয়ে ২টি ম্যাচ কম খেলেছে। এখন ম্যানসিটি  বাকি থাকা ৪ ম্যাচের যে কোনো ২টিতে পা হড়কালেই ষোলকলা আদায় হয় আর্সেনালের। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।

এমিরেটস স্টেডিয়ামে সুনিপুণ আক্রমণ সাজানোর পরও গোলের কাছে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল আর্সেনাল। ৪৫ মিনিটে ব্যবধান বাড়াতে সক্ষম হয় তারা। পেনাল্টি পেয়ে স্পটকিক কাজে লাগান সাকা। ৭০ মিনিটে আক্রমণে গিয়ে দ্বিতীয় গোল আদায় করেন ট্রোসার্ড।

বোর্নেমাউথের আক্রমণগুলো রক্ষণভাগেই সামলে যাচ্ছিল আর্সেনাল। বড় কোনো বিপদের মুখোমুখি হতে হয়নি তাদের। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচটি শেষ করতে যাচ্ছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে কোণাকুনি শটে রিস গোল করলে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে আর্সেনাল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit