মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চা-ডিম-ভাত কি পুনরায় গরম করে খান?

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমান ব্যস্ত সময়ে প্রতিবেলায় রান্না করা বেশ মুশকিল। তাই অনেকেই একবারে দুই বেলার রান্না করে রাখেন ও পরে গরম করে খান। অনেকে আবার না চাইলেও খাবার বেশি থেকে যাওয়ার কারণে গরম করে খেতে হয়।

কিছু খাবার আছে যেগুলো পুনরায় গরম করার সঙ্গে সঙ্গেই তাতে বিষক্রিয়া শুরু হয় এবং নানা রকম রোগের সৃষ্টি করে। চুলায় গরম করাও ক্ষতিকর আবার ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। তার মধ্যে চা, ডিম ও ভাত অন্যতম।

চা: বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। এটা করা যাবে না। চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে।

ডিম: ডিমকে বলা হয় ‘গরিবের প্রোটিন’। প্রোটিনের ‘পাওয়ার হাউস’ ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। কেননা, পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা ‘টক্সিক’ হয়ে পড়ে।

ভাত: ভাতে থাকে ‘স্পোর্স’ নামক ব্যাক্টেরিয়ার বীজগুটি থাকে, যা রান্নার পরেও নষ্ট হয় না। রান্না করা ভাত ঘরের তাপমাত্রায় রেখে দিলে এর স্পোর্স থেকে ব্যাক্টেরিয়ার বিস্তার ঘটে। আর পুনরায় গরম করার সঙ্গে সঙ্গে তা বিষাক্ত হয়ে বমি ও ডায়রিয়ার সৃষ্টি করে।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, কোনো খাবারই পুনরায় গরম করে খাওয়া ঠিক না। খাবার দ্বিতীয়বার গরম করার সঙ্গে সঙ্গেই এর পুষ্টিগুণ হারানো শুরু করে। কারণ খাবার পুনরায় গরম করার অর্থ যে, যে তাপমাত্রায় খাবারটি রান্না হয়েছে, সেটা তাপমাত্রার ওপর আবার তাপ প্রয়োগ করা।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit