বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

মাদারীপুরে ট্রাকের চাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকায় গাছ বোঝাই ট্রাক আর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। 

শনিবার সকাল ৯টার দিকে রাজৈর শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)। এরা নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইজিবাইকযোগে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এসময় বিপরীত দিক থেকে আসা গাছ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলা হাওলাদার মারা যান। 

এঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি।

নিহতদের মরদেহ রাজৈর থানায় রাখা আছে। তবে ট্রাক চালককে আটক করা যায়নি। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ট্রাকটি উদ্ধার করা যাবে কিন্তু চালককে পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি দুঘর্টনার কবলে পড়ে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit