সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করেছে ঢাকার চট্টগ্রাম সমিতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৯১ Time View

জালাল আহমদ, ঢাকা :  রাজধানীর ঢাকায় বসবাসরত বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘চট্টগ্রাম সমিতি’-ঢাকা কর্তৃক ০৩ মে ২০২৪, শুক্রবার বিকেলে তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে শিক্ষাবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ দিদারুল আনোয়ার, সমিতির সহসভাপতি অনুষ্ঠানের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।

চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির শিক্ষা ও পাঠাগার সম্পাদক জনাব রাহুল বড়ুয়া।প্রধান অতিথির বক্তব্যে সরকারের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “চট্টগ্রাম সমিতির অনেক কার্যক্রমের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান একটি উল্লেখ্য কর্মকান্ড বলে আমি মনে করি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মেধাবী 

শিক্ষার্থীদের সম্মানিত করা উচিত এবং তাদের শিক্ষাজীবন এগিয়ে নেয়ার জন্য আর্থিক সহযোগিতার মাধ্যমে সমিতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে”। অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ২১ জন ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান ও সমিতির জীবনসদস্যদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২৩সালের এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বমোট ৫০ জনকে সংবর্ধনা দেয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের প্রথম বছরের বৃত্তির চেক হস্তান্তর করা হয় ও সংবর্ধিতদের ক্রেস্ট ও প্রাইজ বন্ড দেয়া হয়।উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী, ট্রাস্ট সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সদস্য ড. মোহাম্মদ জকরিয়া, মোহাম্মদ আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সহসভাপতি নাছির উদ্দিন, মোহাম্মদ নাছির (নাছের), 

সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুল মাবুদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাহিত্য ও সেমিনার সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোকছেদ আলম মনজু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, নির্বাহী সদস্য শফিকুর রহমান, এডভোকেট আনিচ উল মাওয়া (আরজু), মোহাম্মদ লোকমান খারুকী, মোঃ ফরিদুল আলম, মোঃ কামাল হোসেন তালুকদার, শরন কুমার বড়ুয়া, মোঃ ফাহিম চৌধুরী, তানিম মোঃ মাশরুর আলম, জীবনসদস্যসহ শিক্ষার্থীদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit