শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

জার্মানিতে সাইবার হামলা, অভিযোগ রাশিয়ার দিকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার (৩ মে) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক অস্ট্রেলিয়া সফরের সময় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ান। 

অস্ট্রেলিয়া সফরকালে বেয়ারবক বলেন, রাশিয়ার সামরিক গুপ্তচর সংস্থা জিআরইউ-এর এপিটি২৮ নামের একটি ইউনিট ২০২৩ সালের জুন মাসে জার্মানির সরকারি জোটের প্রধান শরিক দল এসপিডি-র সদর দপ্তরে সাইবার হামলা চালিয়েছিল।

এপিটি২৮ ফ্যান্সি বিয়ার বা প্যান স্টর্ম নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে বেশকিছু সাইবার হামলার জন্য এই গ্রুপটিকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার এই ইউনিটটিকে ‘অত্যন্ত দক্ষ হুমকিদাতা’ হিসেবে আখ্যায়িত করেছে।

সংবাদ সংস্থা ডিপিএর সূত্র অনুযায়ী, জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ও সামরিক প্রতিরোধমূলক গোয়েন্দা সংস্থাও সেই তদন্তে অংশ নিয়েছিল। তদন্তকারীদের ধারণা, ইউরোপজুড়ে এক সার্বিক সাইবার গুপ্তচরবৃত্তির আওতায় জার্মানির এসপিডি দলকেও লক্ষ্যবস্তু করেছে রাশিয়া।

জ্বালানি সরবরাহ, তথ্য প্রযুক্তি, প্রতিরক্ষা ও এয়ানোস্পেস কোম্পানিগুলো সম্পর্কেও গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে মস্কো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit