শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

খাগড়াছড়িতে প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল উদ্বোধন করেন.পুলিশ সুপার মুক্তা ধর। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ. এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল এর উদ্যোগে ২দিন ব্যাপি প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

শুত্রুবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে বাংলাদেশ পোল্টি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় ২দিন ব্যাপি প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল এর প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টভ্যাল উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) 

স্বাগত বক্তব্য খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ। এসময় বাংলাদেশ পোল্টি ইন্ডাষ্ট্রিজ সেন্টাল কাউন্সিল এর সেক্রেটারি (বিপিআইসিসি) দেবাশীষ নাগ, খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ত্রুাইম এন্ড অপস) মো.জসীম উদ্দিন,  খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বাংলাদেশ পোল্টি ইন্ডাষ্ট্রিজ সেন্টাল কাউন্সিল এর গণমাধ্যম ও যোগাযোগ উপদেষ্টা মো.সাজ্জাদ হোসাইন  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮জন প্রধান শিক্ষক, প্রতিটি বিদ্যালয় থেকে ৪০জন করে  ৩২০ জন শিক্ষার্থী ২দিন ব্যাপি প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টে অংশগ্রহন করেন। অন্যান্যের মাঝে সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামান খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  সাংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ (মহুয়া), প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টের বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য প্রোটিন  আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিন না থাকলে আমাদের মেধা ও বুদ্ধি সমৃদ্ধ হবেনা। প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে।

আমাদের নখ, চুল ও শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য প্রোটিন প্রয়োজন। এছাড়াও রোগ প্রতিরোধের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেককে দৈনিক কিংবা নিয়ম অনুযায়ী প্রোটিন খাওয়া জরুরি। 
আলোচনা সভার পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit