বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর অংশের মোদিরখাল থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫), আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, খালের মুখে মাছ ধরার সময় আরকান আর্মির সদস্যরা ১০ জেলেকে ধরে নিয়ে গেছেন। এপর্যন্ত কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না তাদের। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

 
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। বিজিবির হস্তক্ষেপে জেলেদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৪,/বিকাল ৫:০০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit